Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৪১ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৭৮ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬২ টাকা ৮০ পয়সা বা ৭.৪৬ শতাংশ কমেছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: মুন্নু এগ্রো মেশিনারি ৫.৩৭ শতাংশ, এবমি ফার্মা ৪.৮৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ৩.৩৩ শতাংশ, আমরা টেকনোলজি ৩.১৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজংয় ২.৯৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রি ২.৯৪ শতাংশ, বিডিকম ২.৯৩ শতাংশ, হাক্কানি পাল্প ২.৮১ শতাংশ এবং লাভেলো আইসক্রীম ২.৭৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬