Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ইন্ট্রাকো সিএনজি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির ২৩ কোটি ১৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে সালভো কেমিক্যাল। কোম্পানিটির ২৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার, মুন্নু এগ্রো মেশিনারি, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, এপেক্স ফুডস এবং বিডিকম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬