Logo

স্থগিত হয়েছে পরিসংখ্যান ব্যুরো পরীক্ষা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন ক্যাটাগরির ৭১৪টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। পরিসংখ্যান ব্যুরোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ১৮ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সব পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পদে নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য পরবির্ততে পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য ১৪টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১০ মাস পর গত ২৩ নভেম্বর এসব পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এর মধ্যে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের পরীক্ষা ২ ডিসেম্বর নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬