Logo

ক্রেতাশূন্য ২০৯ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে প্রায় অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ২০৯ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। ব্যাংক খাতের ৩৪ কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ২৪টি, জ্বালানি ও ওষুধ খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, আর্থিক খাতের ১৪টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, সিরামিক, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, আইটি খাতের ২টি এবং সেবা খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬