Logo

আবারও সক্রিয় হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি: ওবায়দুল কাদের

গণতন্ত্রের ফেরিওয়ালা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আবারও সক্রিয় হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পলাতক থাকায় নয় বছরেও কার্যকর করা যায়নি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাধিক আসামির রায়, তবে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতি নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, আসামি যারা দেশের বাইরে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সদিচ্ছা এবং আন্তরিকতার ঘাটতি নেই। বিদেশে অনেক আইনি প্রতিবন্ধকতা আছে। তারপরও আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। কারও কারও ব্যাপারে অগ্রগতিও হয়েছে। আশা করি, এই প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করতে পারব।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬