Logo

কপারটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড বিতরণে সম্মতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঘোষিত বোনাস ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে। বোনাস ডিভিডেন্ড বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬