Logo

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পেছালো

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর পরীক্ষার শিডিউল থাকলেও একদিন পিছিয়ে ৩০ ডিসেম্বর হবে এই পরীক্ষা। দেশের কয়েকটি জেলায় ২৯ ডিসেম্বর স্থানীয় সরকারের নির্বাচন থাকায় পরীক্ষা পেছানো হলো।

পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্টিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম। আজ মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বলেন, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। আমরা মাঠপর্যায়ে বিষয়টি জানিয়ে দিয়েছি।

নজরুল ইসলাম আরও জানান, দেশের প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে এর আগে জানানো হয়েছিল। সেই সংখ্যা বাড়িয়ে ২০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে এখন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬