Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৫টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১৫ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৭ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বড়েছে। এতে করে মুন্নু সিরামিক শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৪২ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ৮.৭৪ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারি ৭.৪৯ শতাংশ, এমবি ফার্মা ৭.১৫ শতাংশ, সালভো কেমিক্যাল ৫.৫৫ শতাংশ, লুব রেফ ৫.৫২ শতাংশ, বিডি থাই ফুড ৫.২৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৪.৬৪ শতাংশ এবং আইটি কনসালট্যান্টস ৪ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬