নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের পরিচালনা বোর্ড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিবর্তে কনফিডেন্স সিমেন্ট পিএলসি নাম রাখবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হবে। বিনিয়োগকারী এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে।