Logo

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিওর শেয়ার বিওতে জমা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সমপন্ন করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২, সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটি গেল ২০ থেকে ২৪ নভেম্বর পরযন্ত আবেদন গ্রহণ সম্পন্ন করে।

গেল ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করে। উল্লেখ্য, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬