Logo

অরুণাচলে ভারত ও চীন সেনাদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: অরুণাচল ভারত ও চীন সীমান্তে সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গেল ৯ ডিসেম্বর এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করে ভারতের সেনাবাহিনী। এর আগে ২০২০ সালের জুন মাসে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দেশ দুটির সেনাদের মধ্যে।

অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত ও চীনের সঙ্গে সীমান্ত সংযোগ রয়েছে। ভারতের সেনাবাহিনীর বিবৃতির কথা জানিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬