Logo

শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের রিটার্ন ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্টান শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৭.৮৭ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ১১ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬