Logo

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি সহজের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আসছে রোজায় ব্যবহৃত পণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের সরবরাহ বাড়াতে এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে বাজারে যাতে পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং দাম সহনীয় থাকে- এর জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে হবে। যাতে ঋণপত্র খোলা সহজ ও ব্যয় কমে আসে। বাজারমূল্যে স্থিতিশীল থাকে এবং বাজারে রোজায় ব্যবহৃত এসব পণ্যে যথেষ্ট সরবরাহ থাকে। এর বাইরে আগে জারিকৃত সার্কুলারে অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে উল্লেখিত শর্ত ও নির্দেশনা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬