Logo

আজও ক্রেতাশূন্য ১৭৭ কোম্পানি

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজও ডিএসইতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন লেনদেনে অংশ নেওয়া ১৭৭ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে,আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। ব্যাংক খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানি ক্রেতাশূন্য। বীমা খাতের ৫৫ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ২২টি, ওষুধ খাতের ১৫টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি, বিবিধ খাতের ৮টি, খাদ্য খাতের ৯টি, আর্থিক খাতের ৭টি, সিমেন্ট খাতের ৪টি, সিরামিক, টেলিকমিউনিকেশন ও আইটি কাতের ৩টি, ট্যানারি খাতের ২টি এবং পাট, সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬