Logo

শেষ কর্ম দিবসেও সূচক আর লেনদেনে মন্দা

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর, ২০২২) ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ২৯০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২১৮টির। ডিএসইতে ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১১ কোটি ৩২ লাখ টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬