নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ফার্মা এইডস, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।
তথ্য মতে,আগামীকাল কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে আগামী বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। কোম্পানিগুলোর লেনদেন চালু হবে আগামী ১১ ডিসেম্বর, রোববার থেকে।