Logo

সিরিজ জয়ের লক্ষে মাঠে নামছে টাইগাররা

বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে গিয়েছে বাংলাদেশ দল। মিরপুরে ভারতের বিপক্ষে আজ (বুধবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে টাইগাররা। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে লিটন বাহিনীর। হারলেও সুযোগ থাকবে।

সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলার পিচ রহস্যময় আচরণ করেছে। শেরে বাংলার পিচের চরিত্রই তো এমন! কখন কী করে বলা মুশকিল। আর অননুমেয় পিচ সাধারণত সফরকারি দলকেই ভোগায় বেশি।

প্রথম ওয়ানডেতে যেমন ভারতকে ভুগিয়েছে। বাংলাদেশের তাই মিরপুর থেকেই সিরিজ জয়ের মিশন কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করতে হবে। ভারত আজ জিতে গেলে যেভাবেই হোক সিরিজ নিজেদের করে নিতে চাইবে। তাই রোহিত শর্মার দলকে চড়ে বসতে দেওয়া যাবে না।

প্রথম ওয়ানডেতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৮৬ রানেই ধ্বসিয়ে দিয়েছিল বাংলাদেশ। শুধু মিরপুরের পিচের কথা বলা কেন? মিরপুরের পিচ স্পিনারদের সাহায্য করে থাকে হয়তো। কিন্তু বাঁহাতি স্পিনে শুধু সাকিব আল হাসানই নন, গতিতে ভারতীয়দের নাকাল করেছেন এবাদত হোসেনও।

আজকে সিরিজ জিততে হলে জ্বলে উঠতে হবে শান্ত, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদেরও। তাহলেই ৭ বছর পর আরেকটি ইতিহাস হবে। ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬