Logo

বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিলো এডিবি

ঋণ দিলো এডিবি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করা ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নেে এই ঋণ দেয়া হয়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে হিসেবে এ ঋণের পরিমাণ ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট অ্যানহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় ২০ কোটি ডলারের ঋণচুক্তি ও প্রকল্পচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিন রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬