Logo

বিএনপি ১০ ডিসেম্বরকে ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়

সাংবাদিকতায় শৃঙ্খলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে অভিযোগ করে বলেন, বিএনপি আসলে জনসভা নয়, ১০ ডিসেম্বরকে ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে । মতিঝিলের রাস্তা তাদের কেন এত পছন্দ; এর পেছনে দূরভিসন্ধি আছে।

মিশরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক মতবিনিমিয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে জায়গা দেয়া হয়েছে। পুলিশের সাথে আলোচনার সময় বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল। যেখানে বাংলাদেশের সব বড় বড় জনসভা হয়েছে। যে ময়দান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, যে ময়দানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে, যেখানে অতীতেও তারা অনেক জনসভা করেছে। আমরা তো নিয়মিতই করি। সেখানে তাদের যেতে এতো অস্বীকৃতি কেন, অনীহা কেন? তারা রাস্তায় কেন জনসভা করতে চায়?

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬