Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৫টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে কনফিডেন্স সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯৩ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৯ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৪.৮১ শতাংশ কমেছে। এতে করে কনফিডেন্স সিমেন্ট শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: প্রগতি লাইফ ইন্সুরেন্স ২ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্স ১.৮৩ শতাংশ, আমরা টেকনোলজি ১.৭৪ শতাংশ, সমরিতা হসপিটাল ১.৭১ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ১.৪৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্স ০.০৯ শতাংশ, অগ্নি সিস্টেমস ০.৮৩ শতাংশ, সোনালী পেপার ০.৮১ শতাংশ এবং বিডিকম ০.৭৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬