নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে আমরা নেটওয়ার্ক। এদিন কোম্পানিটির ১৬ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির ১২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১১ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ এবং চার্টার্ড লাইফ ইন্সুরেন্স।