Logo

ক্রেতাশূন্য ১৫৫ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসও ক্রেতা মিলছে না অধিকাংশ কোম্পানির। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৫৫ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলো ক্রেতাশূন্য হওয়ায় দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। এদিন ব্যাংক খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানির ক্রেতা উধাও। তালিকাভুক্ত বস্ত্র খাতের ১৮ টিরই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, ফার্মা খাতের ১৩টি,প্রকৌশল খাতের ১০টি, আর্থিক ও জ্বালানি খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি, ট্যানারি খাতের ৩টি, সিমেন্ট, আইটি ও বিবিধ খাতের ২টি, সিরামিক ও সেবা খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬