নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৫টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে জুট স্পিনার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৩২ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১৬ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৭.০৫ শতাংশ কমেছে। এতে করে জুট স্পিনার্স শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো: পেপার প্রসেসিংয় ৫.৪৮ শতাংশ, নাভানা ফার্মা ৫.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপার ৫.৩০ শতাংশ, জেমিনি সী-ফুড ৪.৯৬ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্স ৪.৯১ শতাংশ, কে এন্ড কিউয় ৪.৬৪ শতাংশ, ওরিয়ন ফার্মা ৪.৫৮ শতাংশ, মনোস্পুল পেপার ৪.৫৬ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্সুরেন্স ৪.৩৮ শতাংশ দর কমেছে।