Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫২৭ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৬৭ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৫০ পয়সা বা ৭.৪৮ শতাংশ বড়েছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: এডিএন টেলিকম ৬.৯২ শতাংশ, বিডি থাই ফুড ৩.৯৫ শতাংশ, অগ্নি সিস্টেমস ৩.৮৯ শতাংশ, সোনালী আঁশ ২.১৬ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংক ২.১০ শতাংশ, মুন্নু সিরামিক ১.৮০ শতাংশ, বিডিকম ১.৩৪ শতাংশ, আমরা টেকনোলজি ১.২৬ শতাংশ এবং বাটা সু ১.০২ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬