Logo

নভেম্বরে বিও বেড়ছে ৪ হাজারের বেশি

বোনাস পাঠিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টানা পতন চলছে শেয়ারবাজারে। তবে পতনের মাঝেও নভেম্বর মাসে নতুন করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে প্রায় ৪ হাজারেরও বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গেল মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৫৮ হাজার ৩১৩টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৫৩ হাজার ৩১৩টিতে দাঁড়ায়। অর্থাৎ নভেম্বর মাসে ৪ হাজার ৯৫৪টি বিও হিসাব বেড়েছে। এর মধ্যে পুরুষদের বিও ৩ হাজার ৮৩৭টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৭ হাজার ৬৩০টিতে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৮৩ হাজার ৭৯৩টিতে।

গত মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ হাজার ৪টি বেড়ে চার লাখ ৫৩ হাজার ৩৪৯টিতে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫৩ হাজার ৩৪৯টিতে। নভেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৩৩০টিতে। আর অক্টোবর মাসে কোম্পানি বিও ১১৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২১৭টিতে।

গত মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১৭ লাখ ৭৯ হাজার ২৮টি বিও হিসাব বেড়েছে। আর অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৯৯টিতে। অর্থাৎ দেশে অবস্থানকারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯২৯টিতে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬