Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে কোহিনূর কেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৫৫ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৯৪ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬১ টাকা ৫০ পয়সা বা ১৩.৪৮ শতাংশ কমেছে। এতে করে কোহিনূর কেমিক্যাল শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: চার্টার্ড লাইপ ইন্সুরেন্স ৬.৮৭ শতাংশ,ই-জেনারেশন ৫.৯২ শতাংশ, বসুন্ধরা পেপার ৫.৮৪ শতাংশ, নাভানা ফার্মা ৫.১৫ শতাংশ, হাক্কানি পাল্প ৫.০৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৪.৮৬ শতাংশ, আইসিবি ৪.৭৮ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৪.৭৫ শতাংশ এবং মেঘনা সিমেন্ট ৪.৩৭ শতাংশদর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬