Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কে এন্ড কিউয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৭০ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮৮ টাকা ৩০পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা বা ৬.৭৩ শতাংশ বড়েছে। এতে করে কে এন্ড কিউয়ের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪.২৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ৪.০২ শতাংশ, আমরা নেটওয়ার্ক ৩.৭১ শতাংশ, এপেক্স ফুডস ৩.৩৬ শতাংশ, বিডি থাই ফুড ২.৯৯ শতাংশ, এডিএন টেলিকম ২.৪৯ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৮১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ১.৫১ শতাংশ এবং মনোস্পুল পেপার ১.৪৪ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬