Logo

সূচকের সাথে কমেছে লেনদেনও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পতনে শেষ হলো লেনদেন। সেই সাথে আজ লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে গত কর্মদিবস থেকে ১৭১ কোটি ১৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬