Logo

দুর্ঘটনায় আহত জুবিন নটিয়াল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বলিউড জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জুবিনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত জুবিন। এতে তার কনুই ভেঙেছে, পাঁজরে চিড় ধরেছে এবং মাথাতেও ভীষণ আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের পক্ষ থেকে তাকে ডান হাত আপাতত ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, অপারেশন করা হবে বলেও জানা গেছে।

সিঁড়ি থেকে জুবিন পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করতে শুরু করেছেন তার অনুসারীরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬