Logo

বিদায়ী সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৫৬টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ওরিয়ন ইনফিউশন উদ্বোধনী দর ছিল ৬৬২ টাকা ৪০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২৭ টাকা ৫০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ১৩৪ টাকা ৯০ পয়সা বা ২০.৩৭ শতাংশ। যার ফলে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: পদ্মা লাইফ ইন্সুরেন্স ১০.৪৩ শতাংশ,বসুন্ধরা পেপার ৮.৮৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৮.৪৩ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৬.৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ৬.৭৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয় ৬.২৯ শতাংশ, হাওয়েল টেক্সটাইল ৫.২৬ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স ৪.৯৫ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্সুরেন্স ৪.৫৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬