Logo

দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বন্ধণ-১২

বন্ধণ-১২
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বন্ধণ-১২ নামের সামাজিক একটি সংগঠন।

উপজেলার ১২ নং ইউনিয়নের আরাজনৈতিক সামাজিক সংগঠন বন্ধণ-১২ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ড.শাহাদাত হোসেন।

ইউনিয়নের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২’শ ৩৭ জন শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধণের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ি ও শিক্ষানুরাগী এস এম মফিজুর রহমান, সদস্য সচিব এ জেড এম শামসুদ্দিন মিয়াজি, সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন সহ সংগঠনের সদস্য এবং এলাকার বিশিষ্ট জনেরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬