Logo

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছে।

সরকারি ব্যাংকসমূহের মধ্যে রূপালী ব্যাংক এ অ্যাওয়ার্ড অর্জন করে। ০১ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এর কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬