Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৮৫ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫২৭ টাকা ৫০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বড়েছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বেঙ্গল ইউন্ডসর ৮.৪৯ শতাংশ, হাক্কানি পাল্প ৭.৬৯ শতাংশ, বসুন্ধরা পেপার ৭.৬০ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স ৫.৬০ শতাংশ, এপেক্স ফুডস ৫.১৩ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্স ৪.৮১ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৪.৭৩ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্স ৪.৬০ শতাংশ এবং ফাইন ফুডস ৪.২৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬