Logo

রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনার-পোল্যান্ড

কোয়ার্টার ফাইনালে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ন্তছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল সৌদি আরব।। তবে সেসব স্মৃতি পেছনে ফেলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ায় দলটি।

আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার ফাইনালের মতো লড়াই। কেননা এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। মন কঠিন এক সমীকরণকে সঙ্গে নিয়ে কাতার স্টেডিয়ামের ৯৭৪-এ মাঠে রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল। তবে আর্জেন্টিনা শিবিরে চিন্তার ভাজ রয়েছে পোল্যান্ডের তারকা ফুটবলার লেভানডস্কিকে নিয়ে। ম্যাচের যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারার ক্ষমতা রয়েছে বার্সার এই তারকার। তাইতো আর্জেন্টিনার কোচ বেশ সতর্ক এই তারকা ফুটবলারকে নিয়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬