Logo

ডেঙ্গু আক্রান্তে আরো ৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৮০৩ জনে।

আজ বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গেল ২৩ অক্টোবর দেশে একদিনে রেকর্ড এক হাজার ৩৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৩৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৯ জন। এছাড় ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ৮০৩ জন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬