Logo

প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

আর্থিক প্রতিবেদন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (৩১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৩৭ পয়সা (রিস্টেটেড)।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ইন্স্যুরেন্সের লোকসান হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। গতবছর একই সময়ে ৬ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৮ টাকা ৫৭ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬