Logo

দেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে: বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি চেয়ারম্যান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে। জিডিপি এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাপানের এএনএ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসইসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জিডিপি এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলকভাবে অনেক দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো কম। আমাদের রেমিট্যান্স আয়ও বাড়ছে। এখনো বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থানে আছে।

তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক নীতি খুবই ভালো। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বও চমৎকার। ২০২০ সালে বাংলাদেশ থেকে জাপানে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬