Logo

জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বিরুদ্ধে বিচারিক আদালতের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেছে আদালত।

এ আদেশের ফলে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে তার সিদ্ধান্ত গ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানি করেন শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

গেল ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেয়।

পরে আইনজীবী শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী জি এম কাদেরের পক্ষে আবেদন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬