Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে রিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৬৬ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫২৪ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এতে করে রিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: সিনোবাংলা ৭.৩০ শতাংশ, নাভানা ফার্মা ৫.৮২ শতাংশ, সোনালী পেপার ২.৯০ শতাংশ, বসুন্ধরা পেপার ১.৯১ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ১.৮৫ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ১.৫১ শতাংশ, স্কয়ার ফার্মা ১.৩১ শতাংশ, ইসলামি ব্যাংক ০.৯০ শতাংশ এবং যমুনা ব্যাংক ০.৪৭ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬