Logo

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এঘটনায় কোন হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬