Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৩টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে বসুন্ধরা পেপারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৭ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৮ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এতে করে বসুন্ধরা পেপার শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: জেনেক্স ইনফোসিস ৯.৭৮ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ৯.৭০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৮.৭৮ শতাংশ, বিডিকম ৮.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৭.৪৯ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্স ৬.৭৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬.১৯ শতাংশ, আমরা টেকনোলজি ৫.৫৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্ক ৫.২১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬