নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ৪৩ কোটি ৮৪ লাখ ৬ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার । কোম্পানিটির ৩৬ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির ৩৩ কোটি ২৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো সিএনজি, সামিট এলায়েন্স পোর্ট, সী-পার্ল হোটেল এবং পদ্মা লাইফ ইন্সুরেন্স।