নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি আগামীকাল ২৪ নভেম্বর, বৃহস্প্রতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা সিমেন্ট, বিডি থাই ফুড, কোহিনুর কেমিক্যাল, সিলভা ফার্মা, জিবিবি পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, আইসিবি ও ফু-ওয়াং ফুড লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩০ নভেম্বর, বুধবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ১ ডিসেম্বর, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।