Logo

আমরা কোনো যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: যে কোনো যুদ্ধের পরিণাম তথা ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সোমবার সকালে ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কিয়েভে রুশ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা। ৯ মাস দীর্ঘ এই যুদ্ধে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে। মূদ্রাস্ফীতি বেড়ে গেছে। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ এবং সংঘাতের ক্ষতিটা বুঝি। সে জন্য আমি বিশ্বনেতাদের আহ্বান জানাই, দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান। ‘আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা চাই না কোনো মানুষ উদ্বাস্তু হোক। কারণ আমার সব অভিজ্ঞতা আছে।’

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তি মিশনে নারীদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের শান্তি মিশনে বাংলাদেশের নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা গর্বিত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬