Logo

তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার অর্জন করেছে এবি ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক মাস্টারকার্ড বিজনেস গ্রোথ অ্যাওয়ার্ড ২০২১-২২, মাস্টার কার্ড ক্রেডিট কার্ড বিজনেস অ্যাওয়ার্ড (ডোমেস্টিক) ২০২১-২২ এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিজনেস অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল) ২০২১-২২ এ তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার অর্জন করেছে।

বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১” এর প্রতি সমর্থন জানিয়ে ২৪শে নভেম্বর, ২০২২ তারিখে মাস্টারকার্ড “টুওয়ার্ডস এ স্মার্ট ট্রান্সফরমেশন” এই প্রতিপাদ্য নিয়ে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২-এর আয়োজন করে।

এবি ব্যাংকের পক্ষ থেকে এ সন্মাননা গ্রহণ করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি, এমপি। অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম, দক্ষিন এশিয়াস্থ মাস্টারকার্ড-এর চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ অন্যান্য অংশীদার ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্টস পার্টনারদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬