শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর, বিকাল ৪টায়পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
গেলো বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ৩৪ পয়সা।