Logo

সিনেমায় ফিরছে জায়েদ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ব্যস্ততার কারণেই মূলত  সিনেমার কাজ থেকে দূরে ছিলেন জায়েদ খান। সবকিছু সামলে আবারও জায়েদ খান আপন ভুবনে ফিরেছেন।

জানা যায়, ‘বাহাদুরী’ সিনেমার মধ্যদিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন জায়েদ খান। তার সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান। ২০১৭ সালের ২৫ এপ্রিল বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর বেশকিছু অংশের শুটিং হওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে সিনেমার বাকি কাজ বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। অবশেষে জটিলতা কাটিয়ে ‘বাহাদুরী’সিনেমার শুটিং শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬