Logo

রাত ১টায় মাঠে নামছে আর্জেন্টিনা-মেক্সিকো

কোয়ার্টার ফাইনালে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ন্তছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব।। তবে সেসব স্মৃতি পেছনে ফেলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে দলটি।

আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। কেননা এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। তাইতো মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬