Logo

বিদায়ী সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে (২০-২৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেওয়া ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। গেল সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্মদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা। গেল সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা বা ৬০.১৫ শতাংশ। এতে করে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো: প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২০.৫৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১৭.৭০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ১০.১৯ শতাংশ, বিজিআইসি ৯.৭৩ শতাংশ, এপেক্স ফুডস ৮.৬৭ শতাংশ, বিডি থাই ফুড ৪.৭১ শতাংশ, এএফসি এগ্রো ৩.৮৩ শতাংশ, এমবি ফার্মা ৩.১৯ শতাংশ এবং মুন্নু এগ্রো মেশিনারিজের ৩.০৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬