Logo

লীড ব্যাংক হিসেবে এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক আয়োজিত লীড ব্যাংক পদ্ধতিতে “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মোস্তাকুর রহমান প্রধান অতিথি, যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল প্রধান, উপ-পরিচালক জনাব মোঃ মাহমুদুল হক ভূইয়া এবং এবি ব্যাংকের ক্যামেলকো মোঃ জাহাঙ্গীর আলম কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো জনাব মশিউর রহমান উক্ত করমশালার সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬